হোম > সারা দেশ > সিলেট

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

সিলেট ব্যুরো

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এ উৎসবকে ঘিরে দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করা জরুরি।

মঙ্গলবার সিলেট নগরীর ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজ এবং শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে সাংস্কৃতিক সংগঠন ‘শ্রুতি’ ও ‘আনন্দলোক’ আয়োজিত পৃথক বর্ষবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সীমিত সম্পদ ও ব্যক্তিগত উদ্যোগে কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রয়োজনীয় লজিস্টিক সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।

তিনি আরও জানান, সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে এ বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। সিলেটের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে দ্রুত একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যেখানে সাংস্কৃতিক চর্চা ও শিশু-কিশোরদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।

নববর্ষের শুভক্ষণে মন্ত্রী সকলকে অতীতের ভুলত্রুটি পরিহার করে ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের পথে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি তরুণদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নতুন প্রজন্মের নেতৃত্বেই একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সাংস্কৃতিক কর্মী হিমাংশু বিশ্বাস, ‘আনন্দলোক’-এর পরিচালক রানা কুমার সিংহ এবং ‘শ্রুতি’র সদস্য সচিব সুকান্ত গুপ্তসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সিলেট-সুনামগঞ্জ সড়কে যাত্রী ওঠানো নিয়ে সংঘর্ষ, আহত ১০

হামের উপসর্গ নিয়ে তরুণী নার্সের মৃত্যু

হবিগঞ্জে স্বপ্ন সোসাইটির ফ্রি মেডিকেল ক্যাম্প

সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫

আ.লীগের সাবেক এমপি আব্দুল মতিনের ইন্তেকাল

শ্রীমঙ্গলে রেলক্রসিংয়ে ট্রাক্টরকে ধাক্কা কালনী এক্সপ্রেসের, গেটম্যান বরখাস্ত

অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয়কে ফেরত দিল বাংলাদেশ

৫ মন ভারতীয় গাঁজাসহ রিপন দাস গ্রেপ্তার

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২

হবিগঞ্জে রাতের আঁধারে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অর্ধশতাধিক