হোম > সারা দেশ > সিলেট

মধ্যনগরে নৌকাডুবিতে শিশুর মর্মান্তিক মৃত্যু

উপজেলা প্রতিনিধি, মধ্যনগর (সুনামগঞ্জ)

প্রতীকী ছবি

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় নৌকাডুবির ঘটনায় আইয়ান (৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। সোমবার (১৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিপড়াকান্দা অটোস্ট্যান্ড সংলগ্ন ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আইয়ান জামালগঞ্জ উপজেলার আছানপুর গ্রামের মো. সামায়ুন মিয়ার ছেলে। ওই দিন রাত আটটার দিকে পরিবারের ১০-১২ জন সদস্য একটি ছাদনৌকায় এক আত্মীয়ের জানাজা শেষে বারহাট্টা উপজেলার কামালপুর গ্রাম থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন। ফেরার পথে পিপড়াকান্দা ব্রিজের নিচে প্রবল স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় পাশে থাকা লোকজনের সহায়তায় সবাইকে উদ্ধার করা হলেও শিশু আইয়ান গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে দ্রুত ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মধ্যনগর থানার উপপরিদর্শক (এসআই) বিকাশ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত