হোম > সারা দেশ > সিলেট

আবারো ১০ রোহিঙ্গাকে পুশইন করলো বিএসএফ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আবারো ১০ জন রোহিঙ্গাকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার ভোরে বিজিবি লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তের করমপুর এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতদের মধ্যে ১ জন পুরুষ, ৩ জন নারী এবং ৬ জন শিশু রয়েছে। এ নিয়ে এ সীমান্ত দিয়ে পুশইনের সংখ্যা দাঁড়ালো ৩৭৭ জনে।

সংবাদমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি), পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী।

তিনি বিজ্ঞপ্তিতে বলেন, এই রোহিঙ্গারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করে সীমান্তের পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করছিলেন। টহল দলের নজরে আসার পর তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, আনুমানিক ৫ বছর আগে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। আটককৃতদের পরিচয় যাচাই শেষে তাদেরকে বড়লেখা থানায় হস্তান্তর করা হবে এবং যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

পর্যটনশিল্পের অনন্য আয়োজন হারমোনি ফেস্টিভ্যাল : পর্যটনমন্ত্রী

‎বাহুবলে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, জব্দ ২ মেশিন ধ্বংস

কুলাউড়ায় ইউপি সদস্য গ্রেপ্তার

কাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

হযরত শাহপরান (রহ.) মাজারেও দানবাক্স বসালো জেলা প্রশাসন

ওসমানীনগরে মধ্যবয়সী এক ব্যক্তির মৃত্যু নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা

মাধবপুরে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

আড়াই ঘণ্টার পতাকা বৈঠকের পরও খোঁজ মেলেনি ডিপজলের

মাধবপুরে ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ