হোম > সারা দেশ > সিলেট

জাতিসংঘে বাংলাদেশের সরকারি প্রতিনিধিদলে বিএনপির হুমায়ুন কবির

উপজেলা প্রতিনিধি, ওসমানীনগর (সিলেট)

জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে প্রতিনিধিদল আগামী ২১ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন। এ দলে রয়েছেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সিলেট-২ আসনের আলোচিত মনোনয়নপ্রত্যাশী হুমায়ুন কবির।

এ সফরকে ঘিরে সিলেট-২ আসনে রাজনৈতিক অঙ্গন জমে উঠেছে। সমর্থকরা বলছেন, জাতিসংঘের মতো বিশ্বমঞ্চে প্রতিনিধি হয়ে যাওয়া শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং এ আসনের মানুষের জন্যও গৌরব। হুমায়ুন কবিরের আন্তর্জাতিক অঙ্গনে পদচারণা আসনের মর্যাদা বহুগুণে বাড়িয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সিলেট-২ আসন (ওসমানীনগর-বিশ্বনাথ) সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। এবার প্রথমবারের মতো এখানকার মনোনয়ন প্রত্যাশী জাতিসংঘের অধিবেশনে অংশ নিচ্ছেন, যা তাকে অন্যদের তুলনায় আলাদা অবস্থানে নিয়ে যাচ্ছে। এতে আসনের রাজনৈতিক সমীকরণে নতুন রং লাগছে।

স্থানীয় নেতাকর্মীরা মনে করছেন, এ সফর হুমায়ুন কবিরের কেন্দ্রীয় গ্রহণযোগ্যতা প্রমাণ করছে। আন্তর্জাতিক মঞ্চে অবস্থান নেওয়া তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাকে আরও জোরালো করছে। তবে রাজনৈতিক বিরোধী শিবির এ নিয়ে কৌশল আঁকছে।

হুমায়ুন কবির ১৪ সেপ্টেম্বর দেশে ফিরে বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। শুক্রবার এলাকায় ফেরার কথা রয়েছে। ইতোমধ্যে তার প্রত্যাবর্তন ঘিরে এলাকায় ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

আমার দেশ-এর সঙ্গে এক প্রতিক্রিয়ায় হুমায়ুন কবির বলেন,দল ও কর্মীদের ভালোবাসা আমাকে আরও দায়িত্বশীল করেছে। দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য।তিনি আশা প্রকাশ করেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জাতিসংঘ রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।

অধিবেশন শেষে প্রতিনিধিদল ২ অক্টোবর দেশে ফিরবেন।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪