হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের বিশ্বম্ভপুরে আব্দুল জলিল ওরফে ফালন হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে এ রায় ঘোষণা করেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার।

দণ্ডিতরা হলেন- উপজেলার পলাশ গ্রামের জিন্নাত আলীর ছেলে ফজল আলী, নূর মোহাম্মদের ছেলে মো. আজিজুল হক ভুদু ও দীঘলবাগ গ্রামের চাঁন মিয়ার ছেলে আলমগীর।

আদালতের এপিপি শেরেনূর আলী বলেন, উপজেলার পলাশ বাজারে একটি মিষ্টির দোকানে কাজ করতেন জলিল। ২০১৬ সালের ৪ নভেম্বর এলাকার একটি পুকুর থেকে তার রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে সন্দেহভাজন ফজর আলীসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা করেন নিহতের মা হাজেরা খাতুন। এরপর ফজর আলীকে গ্রেফতার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি দোষ স্বীকার করেন। মদ খাওয়া নিয়ে বিরোধের জেরে বন্ধুরা মিলে জলিলকে হত্যার পর লাশ পুকুরে ফেলে দেওয়া হয় বলে জানান তিনি। তদন্ত শেষে দণ্ডিতদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।

সাক্ষ্যপ্রমাণ ও দীর্ঘ শুনানি শেষে সোমবার তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক