হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে ১ হাজার ৫৫০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১ হাজার ৫৫০ অসহায় ও নিম্নআয়ের পরিবারের মাঝে রমজানের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার সকালে উপজেলার ভানুগাছ রোডে জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসব খাদ্যসামগ্রী বিতরণ করে যুক্তরাজ্যভিত্তিক সামাজিক সংগঠন ‘হৃদয়ে শ্রীমঙ্গল।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান চৌধুরী। হৃদয়ে শ্রীমঙ্গলের আব্দুল্লাহ আল মামুন টিটুর সভাপতিত্বে এবং দেলোয়ার মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রমজান খাদ্য বিতরণ কর্মসূচি-২০২৬ এর প্রধান সমন্বয়ক হারুনুর রশিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে সংগঠনের সভাপতি আব্দুর রকিব রাজু ও প্রধান নির্বাহী আজিজুল হক কায়েস সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ মো. আব্দুল কুদ্দুস নিজামী শ্রীমঙ্গলবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হৃদয়ে শ্রীমঙ্গলের সাবেক সভাপতি জহির উদ্দিন চৌধুরী বাবলু, সরফরাজ আহমেদ সরফু, মো. মোবারক হোসেন, একরামুল কবীর, মসদ্দর আলী, মাওলানা নোমানী ও মকসুদ আলী প্রমুখ।

অনুষ্ঠান সফল করতে হৃদয়ে শ্রীমঙ্গলের যুক্তরাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য, উপদেষ্টা, বাংলাদেশ সমন্বয়ক ও সদস্যবৃন্দ, দেশ-বিদেশের সদস্য ও শুভাকাঙ্ক্ষী এবং আর্থিক অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

দুবাই প্রবাসীর লাশ বাড়ি নিয়ে গেলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেটে ৫ নারীকে ‘অদম্য নারী সম্মাননা’

অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি, ১ জনকে জরিমানা

সাঁড়াশি অভিযানে ছিনতাইকারীসহ গ্রেপ্তার ১৪০, ব্যবস্থা নিতে দুই মন্ত্রীর নির্দেশ

গণভোটই পারে সরকারকে আইনি ভিত্তি দিতে : এহসানুল

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে রেমিট্যান্সে প্রভাব পড়তে পারে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

পুলিশের রেকারকৃত মোটরসাইকেল আত্মসাতে ড্রাইভার গ্রেপ্তার

ওসমানীনগরে সালিশ বৈঠকে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৬

সুনামগঞ্জে ৬ জুয়ারি আটক

তেল পাচার ঠেকাতে সুনামগঞ্জ সীমান্তে বিজিবির নজরদারি জোরদার