হোম > সারা দেশ > সিলেট

ঘরে ঢুকে মুরগি খেতে এসে ধরা পড়লো ১৪ ফুটের অজগর

উপজেলা প্রতিনিধি, কমলগঞ্জ (মৌলভীবাজার)

​মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টার সময় ধরা পড়েছে ১৪ ফুটের এক বিশাল অজগর। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে উদ্ধার করে সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করে বন বিভাগ।

​বন বিভাগ সূত্রে জানা যায়, প্রায় ১৪ ফুট লম্বা এই অজগরটি লাউয়াছড়া বন সংলগ্ন ‘হীড বাংলাদেশ’ এলাকার বাসিন্দা মিজান মিয়ার বসতবাড়িতে ঢুকে পড়ে। সাপটি ঘরে ঢুকে মুরগি খাওয়ার চেষ্টা করার সময় বাড়ির বাসিন্দারা তা দেখতে পান। তবে আতঙ্কিত না হয়ে বাড়ির মালিক তাৎক্ষণিকভাবে বন বিভাগকে খবর দেন।

খবর পেয়ে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের একটি যৌথ উদ্ধারকারী দল (রেসকিউ টিম) দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে রাতে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

​উদ্ধার অভিযানে অংশ নেওয়া ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালায়েন্সের ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চঞ্চল গোয়ালা জানান, সাপটি বেশ বড় এবং সম্পূর্ণ সুস্থ ছিল। বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে রাতেই এটিকে জাতীয় উদ্যানের নিরাপদ ও গভীর এলাকায় ছেড়ে দেওয়া হয়েছে।

নির্মাণের ২০ বছরেও সংযোগ সড়ক হয়নি, ঝুঁকিপূর্ণ সেতুতে চলাচল

নির্মাণের এক দশকেও চালু হয়নি প্রতিবন্ধী স্কুল

ফ্যামিলি কার্ড নির্ভর না হয়ে উৎপাদনমুখী কাজে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী

সরকারি দলের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন শুরু হয়ে গেছে: সৈয়দ আবদাল আহমদ

বাহুবলে বোনের দেবরকে ফাঁসাতে গৃহবধূ হত্যা

ব্রিজ নির্মাণের ২০ বছরেও হয়নি সংযোগ সড়ক

সুনামগঞ্জ সীমান্তে ১৮৯০ পিস ইয়াবাসহ তরুণ আটক

শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ পাঁচ ঘণ্টা পর উদ্ধার

পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতনের প্রতিবাদে জমিয়তের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার কাছে ওসমানীনগরবাসীর ৬ দফা দাবি