হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার মাহফিল

সিলেট ব্যুরো

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে 'তাক্বওয়া অর্জনে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল' অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ মার্চ) নগরীর তালতলাস্থ গুলশান সেন্টারে আয়োজিত মাহফিলে সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা রেজাউল করিম জালালী।

শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান, খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ, কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হোসাইন, খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ, আমার দেশ সিলেট ব্যুরো প্রধান খালেদ আহমদ।

সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট প্রেসক্লাবের সহ-সভাপতি ফয়সল আলম, জাগপা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ লিটন, লেবার পার্টি মহানগর সভাপতি খালেদ আহমদ, এলডিপি জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন, নেজামে ইসলাম পার্টির মহানগর সভাপতি মাওলানা মুজাম্মিল হক, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা মুহিবুর রহমান, মাওলানা সানা উল্লাহ, মাওলানা সামছুদ্দিন মো. ইলিয়াস, মাওলানা আশিকুর রহমান, মাওলানা আব্দুল আহাদ, মুফতি রশিদ আহমদ, মাওলানা কমর উদ্দিন, ডা. মাওলানা মোস্তাফা আহমদ আজাদ, প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলামসহ ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মাহে রমজান রহমত, মাগফেরাত ও নাজাতের মাস। এ মাসেই মহাগ্রন্থ আল কোরআন নাযিল ও ইসলামের প্রথম যুদ্ধ ঐতিহাসিক বদরের যুদ্ধ হয়েছিল। তাই আমরা সকলে রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মাণে এগিয়ে আসতে হবে।

ক্ষমতায় গিয়েই সরকার নগ্ন দলীয়করণ শুরু করেছে: মুহাম্মদ ফখরুল

শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন পরিদর্শনে ভারতের সহকারী হাই-কমিশনার

ওসমানীনগরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ ও যুবলীগ নেতাকর্মীদের ইফতার

সিলেটে এক রোহিঙ্গা আটক, পলাতক আরো ২

ছদ্মবেশে মাদক কারবারিদের মোটরসাইকেল আটকে দিলেন এমপি জসিম

ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে নিহত বাংলাদেশির শোকে স্তব্ধ পরিবার

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে বড়লেখার এক প্রবাসীর মৃত্যু

ওসমানীনগরে বস্তায় লাউ চাষে যুবকের ভাগ্য বদল

সুনামগঞ্জে নির্ধারিত সময়ে শেষ হয়নি ফসলরক্ষা বাঁধের কাজ, শঙ্কায় কৃষক

সিলেটে অস্ত্রসহ ৭ ছিনতাইকারী আটক