হোম > সারা দেশ > সিলেট

চোরাচালান নিয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের ওপর হামলা

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ছাতকে চোরাকারবারিদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জাতীয় দৈনিক এক পত্রিকার সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরের ওপর অতর্কিত হামলা হয়েছে। গত শনিবার রাত সাড়ে ৮টায় ছাতক থানার সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

জানা যায়, গত ১৮ জুলাই ছাতকে সেনাবাহিনী ১৯ লাখ টাকার চোরাচালান পণ্যসহ ৩ জনকে আটক করে থানায় হস্তান্তর করে। এই খবর প্রকাশের পর থেকেই সাংবাদিক সাজ্জাদ মাহমুদ মনিরকে হুমকি দিচ্ছিল চোরাকারবারিরা।

এ বিষয়ে গত ১ আগস্ট তিনি থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন। এরই জের ধরে শনিবার রাতে কয়েকজন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তার ওপর হামলা চালায়।

এই বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ জানান, হামলার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে এবং লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন