হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

সিলেট ব্যুরো

সিলেটের জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

রোববার দুপুরে সিলেট-তামাবিল মহাসড়কের উপজেলার কাটাগাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ডিবিরহাওড় গ্রামের আলী আহমদের ছেলে দেলোয়ার হোসেন ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলির ছেলে তোফায়েল। আহত সাব্বির আহমেদ বিড়াখাই এলাকার জালাল আহমেদের ছেলে।

তামাবিল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, দরবস্ত থেকে মোটরসাইকেলে জৈন্তাপুর সদরে যাচ্ছিলেন তিনজন। কাটাগাং এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এ সময় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। গুরুতর আহত সাব্বিরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক