হোম > সারা দেশ > সিলেট

গাড়ি ভর্তি অর্ধকোটি টাকার ভারতীয় মদসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, (কোম্পানীগঞ্জ) সিলেট

কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে একটি নোহা গাড়ি ভর্তি ১,২২৫ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদসহ দুইজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার নভাগী গ্রামে অভিযান চালিয়ে এসব মদ ও গাড়িটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মদ ও গাড়ির আনুমানিক মূল্য প্রায় অর্ধকোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকায় কালো রঙের একটি এক্স নোহা গাড়ি গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার এসআই কামরুল আলম, এসআই আমিরুল ইসলাম, এএসআই মোহাম্মদ আলী, এএসআই আবুল কালামসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িটি কৌশলে নভাগী গ্রামে প্রবেশ করলে নজরদারি বাড়িয়ে উপজেলার নভাগী গ্রামের মৃত আব্দুল মালিকের বাড়ির সামনে কাঁচা রাস্তা থেকে গাড়িসহ দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার চন্দ্রগ্রামের ওয়াহিদ আলীর ছেলে রাকিবুল ইসলাম রুবেল (৩২) এবং মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার হালিয়াঘাট গ্রামের খোকন মোল্লার ছেলে সাগর মোল্লা (৩৪)।

এর আগেও কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে ট্রাক, পিকআপ ও নোহা গাড়ি ভর্তি ভারতীয় পণ্য ও মাদকদ্রব্য জব্দ করার নজির রয়েছে। এ ধরনের অভিযানে সাফল্যের জন্য সিলেট রেঞ্জ ও জেলা পুলিশ থেকে বিভিন্ন সময় পুরস্কৃত হয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদক দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধের কাজে অনিয়ম ও ধীরগতির প্রতিবাদে মানববন্ধন

তারেক রহমানের মন্ত্রিসভায় ঠাঁই পেলেন সিলেটের আরিফুল-মুক্তাদির

হুইল চেয়ারে বসে শপথ নিলেন নাছির চৌধুরী

১২০০ হেক্টর বোরো জমিতে সেচের সংকট

দীর্ঘদিনেও ভাগ্যের পরিবর্তন হচ্ছে না নারী চা শ্রমিকদের

মাদকাসক্ত ছেলের নির্যাতন থেকে বাঁচতে ইউএনওর কাছে মায়ের অভিযোগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের হাতাহাতি, ভিসি-প্রক্টরসহ আহত ৮

সুনামগঞ্জে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

জোরালো হচ্ছে রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী করার দাবি

সিলেট-৫ আসনে শিক্ষক থেকে সংসদ সদস্য