হোম > সারা দেশ > সিলেট

১৪ বছর পর শিশু ধর্ষণ মামলায় দুই যুবকের ফাঁসি

সিলেট ব্যুরো

সিলেটে শিশু ধর্ষণ মামলায় ২ জনের ফাঁসি আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ঘটনার প্রায় ১৪ বছর পর বুধবার ট্রাইব্যুনালে বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্তরা সিলেট বিশ্বনাথ উপজেলার শাহবাজপুর গ্রামের মো. জয়নাল (২৫) ও কান্দিগাও গ্রামের নাজিম উদ্দিন (২৫)। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। ট্রাইব্যুনালের এপিপি এডভোকেট নূর আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানাযায়, ২০১২সালে ২৭ নভেম্বর স্থানীয় কাইর ঘাটের মো. মছবিবরের নাবালিকা কন্যা নানানবাড়ি যাওয়ার পথে আসামিরা রাস্তা থেকে জোরপূর্বক উঠিয়ে নিয়ে শাহবাজপুর গ্রামে জয়নালের বসতবাড়িতে ধর্ষণ করে।

এ ঘটনায় ভিকটিম (১৪)-এর পিতা মছবিবর ধর্ষক জয়নাল ও নাজিমকে অভিযুক্ত করে বিশ্বনাথ থানায় মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০২৩ সালের ৪ জুন পুলিশ আদালতে চার্জশীট প্রদান করে। মামলায় পুলিশসহ ১০ জন সাক্ষি সাক্ষ্য প্রদান করেন। বুধবার রায়ের জন্য নির্ধারিত তারিখে আসামি ২ জনের ফাঁসি আদেশ দিয়ে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনালে বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন।

সিলেট আলিয়া মাঠে ১১ দলীয় ঐক্যের সমাবেশ ২৫ জুলাই

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন