হোম > সারা দেশ > সিলেট

বিদ্যুতের খুঁটি-তারের নিচেই সংযোগ-বঞ্চিত ছয় পরিবার

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের আগুনরায়েরগাঁও গ্রামের প্রতিটি ঘরে বিদ্যুতের আলো জ্বলছে। তবে ওই গ্রামের মাত্র ছয়টি পরিবারে আজও রয়ে গেছে অন্ধকারে, বিদ্যুৎ সংযোগের বাইরে।

অবাক করার মতো বিষয় হলে—যাদের উঠোন দিয়েই পল্লী বিদ্যুতের খুঁটি ও তার গেছে, তাদের ঘরেই নেই বিদ্যুৎ-সংযোগ।

সরেজমিন দেখা গেছে, ওই গ্রামে বিদ্যুতায়নের প্রায় ১২ বছর পার হলেও এসব পরিবার এখনো কুপি, মোমবাতি বা হ্যারিকেনের ওপর নির্ভরশীল।

এই ছয়টি পরিবার টিনশেড ও আধাপাকা ঘরে বসবাস করেন। ওই গ্রামে বিদ্যুতায়নের কিছু দিন পর এখানে বসতভিটা গড়ে বসবাস শুরু করেন তারা। আশপাশের ঘর থেকে তাদের ঘরের দূরত্ব মাত্র ৫০ থেকে ৬০ মিটার। অথচ বিদ্যুতের খুঁটি ও তার একই লাইনে থাকা সত্ত্বেও সংযোগ পাননি তারা।

স্থানীয় বাসিন্দা বজলুর রহমান বলেন, ‘৬-৭ বছর ধরে জনপ্রতিনিধি ও পল্লীবিদ্যুৎ অফিসে ঘুরছি। কিন্তু কেউ বিদ্যুৎ দেয়নি। যারা এসেছিল তারা বলে গেছে দেড় থেকে ২ লাখ টাকা দিলে সংযোগ মিলবে। এত টাকা আমাদের পক্ষে দেয়া সম্ভব নয়।’

আরেক বাসিন্দা হনুফা বেগম বলেন, ‘আমাদের উঠোন দিয়েই বৈদ্যুতিক খুঁটি গেছে, তার গেছে, কিন্তু আলোটা যায়নি ঘরে। সন্ধ্যার পরে শিশুদের নিয়ে অনেক কষ্টে থাকতে হয়।’

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী খাদিজা বেগম বলেন, ‘পাশের ঘরে বিদ্যুৎ আছে, অথচ আমাদের ঘরে নেই। লেখাপড়ার সময় কষ্ট হয়। রাতে প্রচণ্ড গরমে ঘুমাতে পারি না, পড়তেও পারি না।’

এ বিষয়ে দোয়ারাবাজার পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম আব্দুর রহমান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তারা যদি আবেদন করে আমরা খতিয়ে দেখবো।’

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অরূপ রতন সিংহ বলেন, ‘বিষয়টি সত্যিই অদ্ভুত। পল্লীবিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেবো।’

স্থানীয়দের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করে সমস্যার সমাধান করুক।

সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেল ভাঙচুর

যাদুকাটায় গঙ্গাস্নানে এসে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বসতঘর থেকে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

দুষ্কৃতকারীরা কোনো দলের নয়: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে খাসিয়ামারা নদীতে ড্রেজারে বালু উত্তোলন

নদী-খাল পুনরুজ্জীবন প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুমায়ুন কবির

সাংবাদিকদের সম্মানে সিলেট মহানগর ছাত্রশিবিরের ইফতার সম্পন্ন

দলমতের ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করতে চাই

জনগণের টাকা অপব্যবহারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা