হোম > সারা দেশ > সিলেট

বাহরাইনে নির্মাণাধীন ভবন থেকে পড়ে কুলাউড়ার প্রবাসীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

বাহরাইনে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় ওপর থেকে নিচে পড়ে মো. জসিম মিয়া (৩০) নামে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর আনুমানিক ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম মিয়া কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের ডরিতাজপুর গ্রামের আব্দুল গফফার ও সামারুন বেগম দম্পতির বড় ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জসিম মিয়া দীর্ঘদিন ধরে জীবিকার তাগিদে বাহরাইনে অবস্থান করে একটি নির্মাণ প্রতিষ্ঠানে রাজমিস্ত্রি হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো মঙ্গলবারও তিনি নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করতে যান। কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে ওপর থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

পরে সহকর্মীরা তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য মো. ফটিক আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, জসিম মিয়া বাহরাইনে একটি নির্মাণাধীন ভবনে রাজমিস্ত্রির কাজ করতেন। মঙ্গলবার কাজ করার সময় দুর্ঘটনাবশত ওপর থেকে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জসিম মিয়ার মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়ি ডরিতাজপুরে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। পরিবারের একমাত্র বড় সন্তানকে হারিয়ে বাবা-মা ভেঙে পড়েছেন। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

পরিবারের সদস্যরা দ্রুত লাশ দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের সহযোগিতা কামনা করেছেন। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন।

সিলেটে বিএমডির ৯৪ হাজার ঘনফুট পাথর জব্দ

মাধবপুরে বালু উত্তোলনকারীদের হামলায় রাবার বাগানের ৪ কর্মকর্তা আহত

এক মাসেই জলে গেল কোটি টাকার সড়ক

সিলেট এয়ারপোর্টের নিরাপত্তা কর্মকর্তা ৭ দিন ধরে নিখোঁজ

চার মাস ধরে ইউএনও-শূন্য মধ্যনগর, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

শাল্লায় ৩০ লিটার চোলাই মদসহ ইউপি সদস্য গ্রেপ্তার

শ্রীমঙ্গলে বন্যপ্রাণীর বন্ধু সীতেশের মৃত্যু

এমসি কলেজে ধর্ষণ মামলায় একজনের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ফেসবুক পোস্টকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২০

দায়িত্ব নিলেন সিলেটের নতুন জেলা প্রশাসক