হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিএনপি নেতার মাদকসেবনের ভিডিও ভাইরাল

আমার দেশে সংবাদ প্রকাশের পর তদন্ত কমিটি গঠন

সিলেট ব্যুরো

বিএনপির নেতা ইন্তাজ আলীর। ছবি: আমার দেশ

সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীর মাদক সেবনের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা ও আমার দেশের অনলাইনে নিউজ প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অলিউর রহমানকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠনের কথা জনিয়েছেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুনন্দা রায়।

কমিটির বাকি সদস্যরা হলেন, জৈন্তাপুর উপজেলা আইসিটি কর্মকর্তা শ্যামল চন্দ্র দাস, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সিলেট জেলার পরিদর্শক মো. চীন মিয়া, জৈন্তাপুর মডেল থানার ওসি (তদন্ত) মো. ওছমান গনি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সুজয় চৌধুরী।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে তদন্ত কমিটির প্রধান অলিউর রহমান আমার দেশকে বলেন, বৃহস্পতিবার রাতে কমিটি গঠন করা হয়েছে। শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি শেষ হলে রোববার থেকে কমিটির তদন্ত কার্যক্রম পরিচালনার কাজ শুরু করবে।

উল্লেখ্য, সিলেটের জৈন্তাপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইন্তাজ আলীর মাদক সেবন করার মুহূর্তের একটি ভিডিও বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এরপর আমার দেশ পত্রিকার অনলাইনে নিউজ প্রকাশিত হওয়ার এক দিনের ব্যবধানে এ তদন্ত কমিটি গঠন করে জেলা প্রশাসন।

এমএইচ

সাদাপাথরে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার

‘আমার ভাই হত্যার বিচার চাই’, উপদেষ্টার কাছে হাউমাউ করে ছোট ভাইয়ের কান্না

ইন্টার্ন নার্সিং শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল

সিলেট শিক্ষা বোর্ডে প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ১২৭ জন

শিক্ষকদের অবরুদ্ধ করে সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের বিক্ষোভ

হবিগঞ্জে কারিগরি ১৩ প্রতিষ্ঠানের পাঠদানের অনুমোদন বাতিল

রাজনগরে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত

বাহুবলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড

৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম, ইউএনওর নির্দেশে ফের শুরু হলো কাজ

ভারতে মুসলিম নির্যাতন বন্ধ ও ইসকন নিষিদ্ধের দাবি উলামা ঐক্য পরিষদের