হোম > সারা দেশ > সিলেট

ছাতকে দাঁড়িপাল্লার সমাবেশ জনসমুদ্রে পরিণত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতক পৌর শহরের বেবিষ্ট্যান্ডে সোমবার বিকাল ৩টায় ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নেতাকর্মী ও সমর্থকেরা যোগ দিলে পুরো সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয় এবং কানায় কানায় ভরে ওঠে।

মিছিলগুলো বেবিষ্ট্যান্ড এলাকায় এসে মিলিত হলে পুরো এলাকা দাঁড়িপাল্লার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতিতে সেখানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী বলেন,“বিগত সময়ে দেশের মানুষ বিভিন্ন রাজনৈতিক দলের শাসন দেখেছে। অতীতের সরকারগুলো উন্নয়নের নামে হরিলুট করেছে। দেশের মানুষ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা।”

তিনি আরও বলেন,“ছাতক-দোয়ারাবাজার এলাকার মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত। আপনারা যদি আমাকে এই আসনে নির্বাচিত করেন, তাহলে আমি জনগণের সেবক হিসেবে কাজ করব ইনশাআল্লাহ।”

নিজের নির্বাচনি অঙ্গীকার তুলে ধরে তিনি বলেন, ছাতক-দোয়ারাবাজারে পৃথক মহিলা কলেজ স্থাপন, জরাজীর্ণ ছাতক পৌরসভাকে আধুনিক পৌরসভায় রূপান্তর, দক্ষিণ ছাতকে পৃথক উপজেলা গঠনের উদ্যোগ, বন্ধ শিল্পপ্রতিষ্ঠান চালু ও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা, মানসম্মত শিক্ষা উন্নয়ন এবং সর্বক্ষেত্রে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে সিলেট মহানগর জামায়াতের আমীর ফখরুল ইসলাম বলেন,“মাওলানা আব্দুস সালাম আল মাদানী একজন সুপ্রতিষ্ঠিত শিক্ষাগুরু। তিনি বিশ্বের অন্যতম মদীনা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন করেও দেশের কল্যাণে শিক্ষা ব্যবস্থায় নিজেকে নিয়োজিত রেখেছেন। এমন একজন আলেমে দ্বীন নির্বাচিত হলে এই অঞ্চলে দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।”

উপজেলা জামায়াতের আমীর মাওলানা অধ্যক্ষ আকবর আলী-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি হাফিজ জাকির হোসাইন-এর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন—

বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিস কেন্দ্রীয় উচ্চতর পরিষদ সদস্য মাওলানা সাদিক সালীম,সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি শাহীন আহমদ, সুনামগঞ্জ জেলা সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার, এডভোকেট রেজাউল করিম তালুকদার, মোঃ শাহ আলম, বাংলাদেশ খেলাফত মজলিস জেলা সহ-সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, ইসলামপুর ইউপি চেয়ারম্যান এডভোকেট সুফি আলম সুহেল প্রমুখ।

এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির, সেক্রেটারি মাওলানা আলমাছ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুস সাত্তার, সিলেট মহানগর জামায়াতের সুরা সদস্য এডভোকেট সিরাজুল ইসলাম, যুক্তরাষ্ট্র প্রবাসী মাওলানা খায়রুল ইসলাম রফিক, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা সুলতান আহমদ, ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল নোমান, ছাতক উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারি আব্দুল আউয়াল এবং সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মামুন আহদ।

বক্তারা আগামী ১২ই ফেব্রুয়ারির নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীর বিজয় সুনিশ্চিত করে ঘরে ফেরার অঙ্গিকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আফজাল হোসাইন। স্বাগত বক্তব্য রাখেন জামায়াতের পৌর আমীর প্রকৌশলী নোমান আহমদ।

শেষে বাংলাদেশ খেলাফত মজলিসের ছাতক উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কাদির-এর মোনাজাতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

সিলেটে হাম-রুবেলায় ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

আবেদনের দুই বছর পর উদ্ধার ৪ কোটি টাকার খাসজমি

সুনামগঞ্জের নতুন ডিসি মিনহাজুর

ওসমানীনগরে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ দুই লাখ মানুষ

প্রতিটি উপজেলায় আধুনিক ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার

ছোটো ছেলের ছুরিকাঘাতে বাবার মৃত্যু, বাঁচাতে এসে বড় ছেলে হাসপাতালে

সিলেট সীমান্তে অর্ধ কোটি টাকার চোরাচালান জব্দ

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ফি নিয়ে গভীর ঘুমে কর্তৃপক্ষ, হতাশায় ৪৬ আবেদনকারী

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক