হোম > সারা দেশ > সিলেট

শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের ইফতার মাহফিল

উপজেলা প্রতিনিধি, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা হয়েছে। শুক্রবার ক্লাব মিলনায়তনে এ আয়োজন করা হয়।

প্রেস ক্লাবের সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. ফরিদ আহমেদ অলি।

সাধারণ সম্পাদক মো. কামরুল হাসানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ স ম আফজল আলী, শায়েস্তাগঞ্জ থানার ওসি দীলিপ কান্ত নাথ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছমির আলী, শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গাজী গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আজিজ ফরহাদ, পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসান রিপন প্রমুখ।

আলোচনা সভা শেষে দেশ-জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন আহলে সুন্নাত ওলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ সফি।

হবিগঞ্জে ফিনলে চা-বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে ভূমি দখলের অভিযোগ

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ