হোম > সারা দেশ > সিলেট

গণহত্যার বিচার ও আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে শিবিরের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

জুলাইসহ সকল গণহত্যার বিচার, এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বুধবার (৭ মে) দুপুরে মৌলভীবাজার শহরের দেওয়ানি জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে সেন্ট্রাল রোড, সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ পয়েন্টে সমাবেশে হয়।

ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও শহর শাখার সেক্রেটারি কাজী দাইয়ান আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর সভাপতি তারেক আজিজ।

সমাবেশে তারেক আজিজ বলেন, আমরা বলতে চাই, বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের কায়েম হতে দেয়া হবে না। এদেশের ছাত্রসমাজ তা কায়েম করতে দেবে না। আমরা এই সমাবেশ থেকে তাদেরকে হুশিয়ার করতে চাই, যারা ফ্যাসিবাদ কায়েমের জন্য চেষ্টা করছেন, আপনারা সাবধান হয়ে যান, ছাত্রসমাজ ঘরে বসে থাকবে না। আমরা সকল ছাত্রসমাজ ও দেশবাসীকে সাথে নিয়ে প্রয়োজনে আরও একটি জুলাই বিপ্লব করবো, ইনশাল্লাহ।

জেলা সভাপতি নিজাম উদ্দিন বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার মধ্যদিয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েম করে। এই ফ্যাসিস্ট কায়েমের পরবর্তী সময়ে আমরা দেখতে পাই ২০০৯ সালে বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের চৌকশ ৫৭ সেনা অফিসারসহ প্রায় ৭৪ জনকে সেদিন হত্যা করা হয়। ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়কে কেন্দ্র করে প্রায় দুইশত মানুষকে হত্যা করা হয়। ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্ত্বরে হেফাজতে ইসলামের হাজারো কর্মীকে হত্যা করা হয়। আমরা আরও দেখতে পাই জুলাই বিপ্লবে দুই হাজারেরও অধিক নিরীহ মানুষকে হত্যা করা হয়। আজকে আমরা এই বিক্ষোভ মিছিল থেকে উদাত্ত আহবান জানাতে চাই, বর্তমান সরকারকে যাতে বাংলাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের বিচার দাবি করি।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক