হোম > সারা দেশ > সিলেট

কোম্পানীগঞ্জ সীমান্তে ১৩ জনকে ঠেলে দিল বিএসএফ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ (সিলেট)

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ সীমান্তে ১৩ বাংলাদেশিকে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার রাত সাড়ে ৩টায় তাদের আটক করে বিজিবি সদস্যরা।

আটক ১৩ জন কুড়িগ্রাম জেলার দুটি পরিবারের বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মধ্যে পুরুষ ৪ মহিলা ৩ ও শিশু ৬ জন।

তারা হলেন কুড়িগ্রামের গঙ্গারহাট ফুলবাড়ীর উত্তর কুটিচন্দ্রখানা গ্রামের মহসিন আলীর ছেলে মো. আশরাফুল আলম (৩৭), মো. মিজানুর রহমান (৩১), নূর ইসলামের মেয়ে ফেরোজা খাতুন (৩১), আবু সিদ্দিকের মেয়ে শিউলী বেগম (২৫), আশরাফুল ইসলামের ছেলে মো. শিমুল হাসান (১২), মো. শাকিল ইসলাম (৭), মিজানুর রহমানের মেয়ে মনালিসা আক্তার (১০), রমজান আলীর ছেলে মো. সবেদুল ইসলাম (৪৭), তার ছেলে মো. ফেরদৌস (১৭), মো. ফিরোজ (০৮), মো. ফারুক (০৭), মো. মারুফ (৩), মজিবুর রহমানের মেয়ে ফেরোজা বেগম (৩৬)।

কালাইরাগ বিওপির ক্যাম্প কমান্ডার বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত থেকে ১৩ জনকে আটক করা হয়েছে। তাদেরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক