হোম > সারা দেশ > সিলেট

সিলেট বিভাগে কালবৈশাখী ঝড়ের শঙ্কা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জসহ সিলেট বিভাগে কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে সুনামগঞ্জসহ সিলেট বিভাগের ওপর দিয়ে বজ্রসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বিদ্যুৎ চমকানোসহ দমকা বা ঝোড়ো হাওয়া প্রবাহিত হতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত এবং অস্থায়ীভাবে ভারি বৃষ্টিপাত।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে নৌযান, খোলা জায়গায় অবস্থানকারী মানুষ ও কৃষকদের প্রয়োজনীয় সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আপডেট প্রদান করা হবে।

জেডএম

শান্তিগঞ্জে মা ও শিশুর পুষ্টি উন্নয়নে ‘মেইন’ প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

দিরাইয়ে এক সঙ্গে স্বামী স্ত্রীর আত্মহত্যা

শ্রমিক সংকটে কাটা যাচ্ছে না ধান, মিলছে না হারভেস্টার

সিলেটে ১১ দলীয় ঐক্যের গণমিছিল ও সমাবেশ

সুনামগঞ্জে আকস্মিক বন্যার পূর্বাভাস, দুশ্চিন্তায় কৃষকেরা

গ্যাস সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত: বাণিজ্যমন্ত্রী

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

সিলেট মহানগরে ব্যাপক ধরপাকড়, আটক ১১৮

সুনামগঞ্জে জ্বালানির সংকট নেই: ডিসি

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ