হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে প্রায় দুই কোটি টাকা মূল্যের ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ করে খোয়াই নদীতে অবমুক্ত করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে শহরতলীর মশাজান ব্রিজ এলাকায় এ রেণু পোনাগুলো নদীতে অবমুক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলমসহ বিজিবির সদস্যরা।

হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, মঙ্গলবার সকালে জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকা থেকে ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেণু পোনাসহ ১০০টি কার্টুন আটক করা হয়।

জব্দকৃত রেণু পোনার আনুমানিক মূল্য প্রায় দুই কোটি টাকা। তিনি বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জেলা মৎস্য কর্মকর্তা শরিফুল আলম বলেন, মূলত সিলেট বিভাগে গলদা চিংড়ির রেণু পোনার উৎপাদন কম হওয়ায় ভারতীয় চোরাকারবারিরা সুযোগ নিয়ে এসব অবৈধভাবে দেশে পাচার করছে। তিনি বিজিবির এ উদ্যোগকে প্রশংসনীয় বলে উল্লেখ করেন।

এএস

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক