হোম > সারা দেশ > সিলেট

শ্রীমঙ্গলে বাড়ি থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ি থেকে অত্যন্ত বিষধর শঙ্খিনী বা শাঁখামুটি (Banded Krait) সাপ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে শহরের পূর্বাসা আবাসিক এলাকার গোপাল গোস্বামীর বাসা থেকে সাপটি উদ্ধার করেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসার ভেতরে সাপটি দেখতে পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে নাহিদ নামের এক ব্যক্তি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

খবর পেয়ে সংগঠনটির পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে সাপটি উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধার হওয়া সাপটি শঙ্খিনী বা শাঁখামুটি। এটি অত্যন্ত বিষধর হওয়ায় স্থানীয়দের সাপটি ধরতে বা হত্যার চেষ্টা না করার জন্য সতর্ক করা হয়েছে।

পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ বলেন, বন্যপ্রাণী দেখলেই আতঙ্কিত হয়ে অনেকেই তা হত্যা করেন। অথচ বন্যপ্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। লোকালয়ে সাপ দেখা গেলে নিরাপদ দূরত্ব বজায় রেখে প্রশিক্ষিত উদ্ধারকারী বা বন বিভাগের সঙ্গে যোগাযোগ করা উচিত।

উদ্ধারের পর সাপটিকে শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল হক জানান, যথাযথ নিয়ম অনুসরণ করে সাপটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম