হোম > সারা দেশ > সিলেট

শান্তিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার শান্তিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে দুই হাজার তিনশত পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট ও দুইটি মোবাইল ফোনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, জকিগঞ্জ উপজেলার পীরের চক গ্রামের আব্দুল জালিলের পুত্র হোসেন আহমদ ওরফে সাদ্দাম হোসেন (৩৬), শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামের মৃত জমশেদ আলীর পুত্র হাফিজুর রহমান(৩১)।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল আহাদ বলেন, আটক আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং সোমবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আমরা সর্বোচ্চ কঠোর অবস্থানে আছি।

দখলে-দূষণে থামেস্বর নদী এখন ফসলের মাঠ

দোয়ারাবাজারে কালভার্টের মুখ বন্ধ করে যুবদল নেতার ঘর নির্মাণের অভিযোগ: এলাকাবাসীর মানববন্ধন

ওসমানীনগরে র‍্যাবের অভিযানে ‘সৌরভ’ হত্যা মামলার তিন আসামি গ্রেপ্তার

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে নির্যাতন, আ.লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন

সিলেটে ফুলকুঁড়ি আসরের চৌকস কর্মশালা ও ইফতার অনুষ্ঠিত

পাম্পগুলোতে সংকট নেই তেলের, হুলুস্থুল ক্রেতাদের

সিলেটে ফিল্মি স্টাইলে ছিনতাই, ফেসবুকে ভাইরাল

মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: অলিউল্লাহ নোমান

পাথরের ট্রাকে লুকিয়ে আনা হচ্ছিল ভারতীয় কসমেটিকস

নদী খনন প্রকল্পে চাঁদাবাজি, আটক ছাত্রদল নেতা বহিষ্কার