হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ পৌরসভায় নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে সুনামগঞ্জ পৌরসভার হলরুমে পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক ৫৪কোটি ১৫ লাখ ৬৩ হাজার ৬ শত ৩৩ টাকার বাজেট ঘোষণা করেন।

নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পৌরসভার নিজস্ব রাজস্ব ও উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৫ কোটি ৩৮ লাখ এবং স্থিতি ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার ৬ শত ৩৩ টাকা। গত ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত সংশোধনী বাজেট ছিল ৩৬ কোটি ১২ লাখ ২৬ হাজার ১৭৮ টাকা। যাহ গত অর্থ বছরের বাজেটের চেয়ে চলতি অর্থ বছরের ৮ কোটি ৭৭ লাখ ৬৩ হাজার টাকা বেশি । বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২৬ কোটি ৬৫ লাখ ৬৩ হাজার ৫৩৩ টাকা।

পৌর প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, বৃক্ষরোপণ, স্বাস্থ্য প্রয়-প্রণালী ও ক্রীড়া এবং সংস্কৃতি খাতসহ নতুন নতুন প্রকল্পের উন্নয়নে বাজেট বৃদ্ধি করা হয়েছে । বাজেটে বঞ্চিত ও অন্ধকারাচ্ছন্ন অনুন্নয়ন বিষয়াদিকে প্রাধান্য দেওয়া হবে। এই বাজেটে পৌরসভার নাগরিকদের সেবার মান বৃদ্ধিকরণ অবকাঠামোগত উন্নয়ন , শহর এবং খালগুলো পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বাসযোগ্য পৌর এলাকা গঠন সহ জনবান্ধব মূলক কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার দেয়ার কথা জানানো হয়েছে ।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌরসভা কার্যালয়ের হিসাব রক্ষক সন্তোষ কূমার দাসের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী(ভারপ্রাপ্ত) কালী কৃষ্ণ পাল, সার্ভেয়ার আলী প্রমুখ।

এমই

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

এসএমপির অভিযানে উদ্ধার ৬৮ মোবাইল, আটক ৩০

সিলেটে ওয়ান শ্যুটার গানসহ বিস্ফোরক উদ্ধার

এক মাসের বিদ্যুৎ বিল আড়াই কোটি টাকা, এলাকায় চাঞ্চল্য

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

পেইজে মাঠকর্মীর চাকরি স্থায়ী হয় না ১০ মাসেও

টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আগামীকাল