হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে জেলা প্রশাসনের অনুদানের চেক হস্তান্তর

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে ২০২৫-২৬ অর্থবছরে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদানের জন্য সুপারিশকৃত ১০ জনকে চেক হস্তান্তর করেছে জেলা প্রশাসন। বুধবার সকালে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল এসব চেক হস্তান্তর করেন।

জানা গেছে, বেসামরিক প্রশাসনে চাকরিরত অবস্থায় কোনো সরকারি কর্মচারীর মৃত্যুবরণ এবং গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতাজনিত আর্থিক অনুদান প্রদান নীতিমালা-২০২০ অনুযায়ী ২০২৫-২৬ অর্থবছরের জন্য সুপারিশকৃত ১০ জন আবেদনকারীর অনুকূলে চেক হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে আটজন মৃত কর্মচারীর পরিবারের অনুকূলে ৮ লাখ টাকা হারে মোট ৬৪ লাখ টাকার চেক এবং দুজন গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষম কর্মচারীর অনুকূলে ৪ লাখ টাকা হারে মোট ৮ লাখ টাকার চেক প্রদান করা হয়।

তৌহিদুজ্জামান পাভেল বলেন, বেসামরিক প্রশাসনে দায়িত্ব পালনকালে কোনো সরকারি কর্মচারীর মৃত্যু কিংবা গুরুতর আহত হয়ে স্থায়ী অক্ষমতায় পতিত হওয়া অত্যন্ত দুঃখজনক ও বেদনাদায়ক। এ ধরনের পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আর্থিক ও মানসিকভাবে কঠিন সময় অতিক্রম করে। সরকারের পক্ষ থেকে প্রদত্ত এই আর্থিক অনুদান সংশ্লিষ্ট পরিবারগুলোর দুর্দিনে কিছুটা হলেও সহায়তা করবে এবং তাদের মধ্যে সাহস ও প্রেরণা জোগাবে। মানবিক দৃষ্টিকোণ থেকে সরকার সব সময় সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

জেডএম

হবিগঞ্জ-সিলেট রুটের বাস ধর্মঘট প্রত্যাহার

সিলেটের ইবনে সিনা হাসপাতালে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত

ভারতীয় অবৈধ গলদা চিংড়ির রেনু পোনা জব্দ, নদীতে অবমুক্ত

খুলনায় নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে অন্তর্ভুক্তিমূলক কর্মশালা

হবিগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় গলদা চিংড়ির রেণু পোনা জব্দ

বিকলাঙ্গ অর্থনীতিকে সচল করতে কাজ করছেন সরকার: আব্দুল মালিক

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে জেলা প্রশাসক

নবীগঞ্জে জলমহাল ইজারা নিয়ে ইউএনও-বিএনপি নেতা মুখোমুখি

শাল্লায় নদীভাঙন আতঙ্কে নির্ঘুম রাত

হবিগঞ্জে বাস চলাচল বন্ধ