হোম > সারা দেশ > সিলেট

ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না : হাজি মুজিব

শ্রীমঙ্গল-কমলগঞ্জে গণসংযোগকালে ধানের শীষের প্রার্থী

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

ছবি: আমার দেশ

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজি মুজিব) টানা গণসংযোগ ও ব্যাপক প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরুর পর থেকে প্রতিদিনই তিনি নগর ও গ্রামাঞ্চলের বিভিন্ন এলাকায় গণসংযোগ, পথসভা, আলোচনা সভা ও সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিচ্ছেন।

নির্বাচনি এই ব্যস্ততায় শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এ বিষয়ে ধানের শীষের প্রার্থী মো. মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘সারা দেশে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। মানুষ বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় এবং উন্নয়ন প্রত্যাশা করে। আমরা আর পেছনে ফিরে যেতে চাই না। মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনকে একটি উন্নত ও সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই।’

তিনি আরও বলেন, ‘হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বী মানুষকে নিয়ে আমরা ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশ গড়তে চাই। এ দেশে কোনো সংখ্যালঘুর ওপর নিপীড়ন থাকবে না। কোনো মেহনতি মানুষের ওপর জুলুম চলবে না এবং ব্যবসা বা ঘর নির্মাণের জন্য কাউকে চাঁদা দিতে হবে না।’

পর্যটন উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘পর্যটন খাতে যেসব উন্নয়ন প্রয়োজন ছিল, তা বিগত সরকার করতে পারেনি। আমরা কার্যকর উদ্যোগ নেব। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করব। চা-বাগানের শ্রমিক, খাসিয়া জনগোষ্ঠীসহ সব নৃ-গোষ্ঠীর কল্যাণে কাজ করব।’

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা