হোম > সারা দেশ > সিলেট

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রল বোমা নিক্ষেপ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছবি: সংগৃহীত

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সদস্য সচিব মাহদি হাসানের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।

শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের বাসায় পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ করেন মাহদি হাসান। এ সময় তিনি জানান, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় হঠাৎ তাঁদের ঘরের টিনের চালে দুটি ঢিলের মতো বস্তু এসে পড়ে। এরপরই সেখানে আগুন জ্বলে ওঠে।

ফেসবুক লাইভে মাহদি হাসান বলেন, ‘আমরা ঘুমাচ্ছিলাম। হঠাৎ আমাদের ঘরের টিনের চালে দুটি ঢিল এসে পড়ল এবং আগুন জ্বলে উঠল। আমরা ধারণা করছি, পেট্রোল বোমা জাতীয় কিছু একটা আমাদের ঘরের চালে ছুড়ে মারা হয়েছে। এ ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে আতঙ্কিত হয়ে পড়ি।’

এদিকে, মাহদি হাসানের ফেসবুক লাইভ দেখে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানিয়েছেন হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদুল হক।

তিনি বলেন, ‘তাঁর ফেসবুক লাইভ দেখে আমি ঘটনাস্থলে গিয়ে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাইনি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তাঁর চাচার বাসার বিদ্যুতের মিটার পুড়ে গেছে।’

ওসি দাবি করেন, মূলত চাচার বাসায় আগুন দেখতে পেয়ে মাহদি হাসান নিজের বাসার জানালা খুলে ফেসবুক লাইভে আসেন এবং তাঁর বাসায় পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ করেন।

তবে মাহদি হাসানের পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ এবং পুলিশের প্রাথমিক বক্তব্যের মধ্যে পরস্পরবিরোধী অবস্থান তৈরি হয়েছে। প্রকৃতপক্ষে কী কারণে আগুনের ঘটনা ঘটেছে, তা নিশ্চিত হতে প্রয়োজনীয় তদন্ত ও ঘটনাস্থলের আলামত পরীক্ষা করা জরুরি।

এমএইচ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩