হোম > সারা দেশ > সিলেট

নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করে স্কুলে তালা শিক্ষার্থীর

উপজেলা প্রতিনিধি, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

এসএসসির নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে অকৃতকার্য হওয়ায় স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার অভিযোগ উঠেছে এক শিক্ষার্থীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লেয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে ।

অভিযুক্ত আরিফ ওই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।

বিদ্যালয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে আরিফ স্কুলে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের ওপর চাপ সৃষ্টি করে। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ তাকে জানতে চান, সে কয়টি বিষয়ে অকৃতকার্য হয়েছে। উত্তরে আরিফ সাত বিষয়ে ফেল করার কথা স্বীকার করে। এরপর সে শিক্ষকদের সঙ্গে অসদাচরণ করে এবং পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি না দেওয়ায় প্রধান শিক্ষকের কক্ষে তালা লাগিয়ে দেয়।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ বলেন, নির্বাচনি পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় নিয়ম অনুযায়ী তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে সে এসে অসদাচরণ করে এবং আমার কক্ষে তালা দেয়।

অভিযুক্ত শিক্ষার্থীর বাবা আব্দুল আজিজ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি বিএনপির রাজনীতি করি ঠিকই কিন্তু আমার ছেলে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত নয়।

এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিং বলেন, বিষয়টি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ছি। আমরা এখনো নজর রাখছি।

তিনি আরো বলেন, লেয়াকতগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে গভর্নিংবডি একটি সিদ্ধান্ত নিয়েছে যে কোনো শিক্ষার্থী নির্বাচনি পরীক্ষায় চার বিষয়ে অকৃতকার্য হলে এসএসসি ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। অভিযুক্ত শিক্ষার্থী সাত বিষয়ে অকৃতকার্য। সেক্ষেত্রে সে বা তার অভিভাবক বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারে। কিন্তু বিদ্যালয়ে তালা দিয়ে চাপ সৃষ্টি করার কোনো এখতিয়ার নেই।

সিসিকের পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ অনুদান

বিএনপি নেতাকে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর হোটেল ভাঙচুর

যাদুকাটায় গঙ্গাস্নানে এসে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

বসতঘর থেকে নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

দুষ্কৃতকারীরা কোনো দলের নয়: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী

সুনামগঞ্জে খাসিয়ামারা নদীতে ড্রেজারে বালু উত্তোলন

নদী-খাল পুনরুজ্জীবন প্রকল্পে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: হুমায়ুন কবির

সাংবাদিকদের সম্মানে সিলেট মহানগর ছাত্রশিবিরের ইফতার সম্পন্ন

দলমতের ঊর্ধ্বে উঠে সকলের জন্য কাজ করতে চাই

জনগণের টাকা অপব্যবহারে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা