হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ-৪ আসনে নাজমুল হাসানকে প্রার্থী চায় সদর উপজেলা জমিয়ত

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৪ (সুনামগঞ্জ সদর-বিশ্বম্ভরপুর) আসনে মাওলানা নাজমুল হাসানকে দলীয় প্রার্থী চায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সদর উপজেলা শাখা।

সোমবার সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের হল রুমে এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেন নেতৃবৃন্দ।

উপজেলা জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব।

উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় সভায় উপজেলা ও সকল ইউনিয়নের জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নবীন-প্রবীণ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অধিকাংশ নেতাকর্মী মাওলানা নাজমুল হাসানের নাম প্রস্তাব করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সাংগঠনিক সম্পাদক।

তরুণ সমাজসেবক, আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব। তার গর্বিত পিতা শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহীম উলুতুলী রাহিমাহুল্লাহ ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সফল সাধারণ সম্পাদক।

উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে তাকে আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় নেতাকর্মীরা বলেন, সুনামগঞ্জ- ৪ আসন মাওলানা নাজমুল হাসানের জন্মস্থান। তিনি মানবতার তরে এক নিবেদিতপ্রাণ সমাজসেবক। তিনি যদিও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবে হৃদয়ে বহন করছেন এই দেশ ও মাটির তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষদের আর্তনাদ। তাই দলকে বিজয়ের দিকে এগিয়ে নিতে হলে পরীক্ষিত ও পরিচিত নেতা মাওলানা নাজমুল হাসানের কোনো বিকল্প নেই।

এ ছাড়া জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর, ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান চৌধুরীর নামও প্রস্তাবে আসে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক