হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে বোরো ধান সংগ্রহে জেলা খাদ্য বিভাগের আলোচনা সভা

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার

মৌলভীবাজারে বোরো ধান, চাল সংগ্রহ ২০২৬ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে জেলা খাদ্য বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার বিকেলে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক। সভায় জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের উদ্যোগে গৃহীত বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়াও সভায় জানানো হয়, সিদ্ধ ও আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা এখনও নির্ধারিত হয়নি। কৃষকদের কাছ থেকে সরাসরি অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে এবং নির্বাচিত কৃষকদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। পাশাপাশি মিলারদের কাছ থেকে চুক্তির মাধ্যমে চাল সংগ্রহ করা হবে। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রতি কেজি ধানের মূল্য ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

সংগ্রহ কার্যক্রম আগামী ৩০ মে থেকে শুরু হয়ে ৩১ আগস্ট পর্যন্ত চলবে বলে সভায় জানানো হয়। এছাড়া সংগ্রহ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়।

সভায় কৃষি বিভাগ, খাদ্য বিভাগ, মিল মালিক সমিতি ও সংশ্লিষ্ট কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। তারা কার্যক্রম বাস্তবায়নে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

জেডএম

বৈরী আবহাওয়ায় ঢাকাগামী ইউএস-বাংলার ফ্লাইট সিলেটে অবতরণ

জমির উদ্দিন সরকার সংসদীয় গণতন্ত্রের প্রাণপুরুষ ছিলেন

সিলেটে দেশীয় ওয়ান শুটার গান উদ্ধার

হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ভাঙনের পর ড্রেজার মেশিন জব্দ

শাহজালাল মাজারের দানবাক্সে ৪৭ লাখ টাকা, ছাগল ৬৫

সুনামগঞ্জ পৌরসভা কর্মকর্তাদের ছুটি বাতিল

মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে কিশোর নিখোঁজ

গোয়াইনঘাট সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা

১৯ দিন পর আবারো শাহজালালের দানবাক্সের টাকা গণনা শুরু

সুনামগঞ্জে সুরমার পানি কমলেও কাটেনি বন্যার শঙ্কা