হোম > সারা দেশ > সিলেট

আবারো বিএসএফের পুশইন

ছাতকের বাগানবাড়ি সীমান্তে ২০ জন

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকের নোয়াকোট বিওপির আওতাধীন বাগানবাড়ি সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ২০ জনকে পুশইন করেছে।

মঙ্গলবার ভোরে নারী, পুরুষ, শিশুসহ ২০ জনকে পুশইন করেছে বিএসএফ।

নোয়াকোট বিওপির আওতাধীন বাগানবাড়ি সীমান্ত এলাকা থেকে বিজিবির একটি টহল দল তিন পরিবারের মোট ২০ জন নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। মঙ্গলবার সকালে তাদের আটক করে বিজিবি'র টহল দল। আটকদের মধ্যে রয়েছেন পুরুষ ছয়জন, নারী আটজন ও শিশু ছয়জন। আটক পরিবারের সদস্যরা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮বিজিবির) অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক। ছাতক নোয়াকোট বিওপির হাবিলদার মো. কবির আহমদ জানান, পুশইনকরা ২০ জনকে আটক করে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক