হোম > সারা দেশ > সিলেট

‘আমার কলম কখনো বিক্রি করব না’, বললেন শ্রীমঙ্গলের ইউএনও

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় মৌলভীবাজারের শ্রীমঙ্গলের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেছেন, ‘সত্য ও ন্যায়ের প্রশ্নে আপসহীন থাকব। আমার কলম কখনো বিক্রি করব না। সত্য ও ন্যায়ের পক্ষেই সর্বদা আমার অবস্থান থাকবে।’

বুধবার বিকেলে উপজেলা পরিষদের হলকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে ইউএনও আরো বলেন, ‘আমি অল্প কিছু প্রয়োজনীয় মালামাল নিয়ে এখানে এসেছি। দায়িত্ব শেষে একইভাবে ফিরে যেতে চাই। শ্রীমঙ্গল থেকে ব্যক্তিগতভাবে কিছু নেওয়ার ইচ্ছা নেই।’

পাশাপাশি গণমাধ্যমকর্মীদের জনকল্যাণমূলক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি অন্যায্য সুপারিশ থেকে বিরত থাকার অনুরোধ জানান।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ আকন্দ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল এবং উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ।

এ সময় উপস্থিত সাংবাদিকেরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। সবার মতামত শুনে ইউএনও শ্রীমঙ্গলের গণমানুষের কল্যাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আব্দুল হাই ডনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

জেডএম

বিয়ানীবাজারে অর্ধকোটি টাকার ভারতীয় জিরা জব্দ

হবিগঞ্জে কলেজছাত্র হত্যার পাঁচ দিন পর তিন আসামি গ্রেপ্তার

ওসমানীনগরে পানিবন্দি ৪০০ পরিবার, দ্রুত সমাধানের দাবি

হবিগঞ্জ সীমান্তে ১০ লক্ষাধিক টাকার ভারতীয় জিরা জব্দ

সিলেটে নতুন বিভাগীয় কমিশনার মশিউর রহমান

সিলেটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

ধানের দাম অর্ধেকও পাচ্ছেন না হাওরাঞ্চলের কৃষকরা

বাড়িতে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, নিহত ১ আহত ৩

হবিগঞ্জে ৭ ব্যবসাপ্রতিষ্ঠান আগুনে ভস্মীভূত, ৮০ লাখ টাকার ক্ষতি

মাধবপুরে ২ কোটির টাকার ভারতীয় ওষুধ জব্দ