হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে ভারতীয় ফুচকার পাপড়ের বড় চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় ফুচকার পাপড়ের বড় চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার ভোর ৫টার দিকে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর ইউনিয়নের রাজাপাড়া এলাকা থেকে এই চালানটি আটক করা হয়।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) সূত্রে জানা গেছে, চিনাকান্দি বিওপির টহল দল সীমান্ত পিলার ১২১১/এমপি থেকে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় একটি ট্রাক জব্দ করে। পরবর্তীতে ট্রাকটি তল্লাশি করে ৬ হাজার ১৫৬ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করে।

এ বিষয়ে ২৮ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এ,কে এম জাকারিয়া কাদির বলেন, “উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এই ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।”

আটককৃত ট্রাক ও ফুসকার পাপড় সুনামগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির উদ্যোগে ৩০০ বৃক্ষরোপণ

বাংলা নববর্ষ ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক: আরিফুল হক

এসএমপির হাতে আটক ডিএমপির নকল পুলিশ কর্মকর্তা

আবারও দেবে গেল বেইলি সেতু, যান চলাচল বন্ধ

শ্রীমঙ্গলে সিএনজি শ্রমিক নেতাকে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন, নাহিজ সভাপতি মজিদ সম্পাদক

ফসল রক্ষা বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু

প্রসূতি মা ও নবজাতকের চিকিৎসার লক্ষে বালাগঞ্জে নির্মাণ হচ্ছে ক্লিনিক

মালয়েশিয়া রুট দ্রুত সময়ের মধ্যে খোলার উদ্যোগ

হবিগঞ্জে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন