হোম > সারা দেশ > সিলেট

কুশিয়ারার এক রাজা বাগাইড়ের দাম ২ লাখ ৬০ হাজার

সিলেট ব্যুরো

মাছের মেলায় এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। সিলেটের বিশ্বনাথ উপজেলার পীরের বাজারে বসা মাছের মেলায় দর্শনার্থীদের ভিড় থামিয়ে দিয়েছে এক বিশালাকৃতির বাগাইড় (আইড়) মাছ। ওজন ৬০ থেকে ৬৫ কেজি। দাম হাঁকা হয়েছে ২ লাখ ৬০ হাজার টাকা।

শেরপুরের কুশিয়ারা নদী থেকে ধরা পড়া বিপন্ন প্রজাতির এই বাগাইড় ছিল মেলার সবচেয়ে বড় আকর্ষণ। মাছটি তোলার পর থেকেই দোকানের সামনে জমতে থাকে উৎসুক জনতার ভিড়। কেউ ছবি তুলছেন, কেউ আবার অবাক চোখে দেখছেন নদীর এই ‘দানবাকৃতি’র মাছটি।

শনিবার দুপুর থেকে চতুর্থবারের মতো পীরের বাজারে বসে এই মাছের মেলা। দেশি মাছের পাশাপাশি বিদেশি ও সামুদ্রিক মাছের সমাহার থাকলেও সব নজর কেড়ে নেয় এই একটিমাত্র বাগাইড়।

মাছটি মেলায় নিয়ে আসেন শেরপুরের মাছ ব্যবসায়ী ছয়ফুল মিয়া। তিনি জানান, কুশিয়ারা নদীতে জেলেদের জালে ধরা পড়ার পর মাছটি তারা কিনে নেন বিক্রির আশায়। মাছটা মেলায় তোলার পর থেকেই লোকজন শুধু দেখতেই আসছে। দাম চেয়েছি ২ লাখ ৬০ হাজার টাকা। শেষ পর্যন্ত কত টাকায় বিক্রি হবে, সেটাই এখন দেখার।

নদীর বুক থেকে উঠে আসা এই বাগাইড় যেন এক দিনের জন্য হলেও পীরের বাজারের মেলাকে পরিণত করেছে উৎসুক মানুষের মিলনমেলায়।

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪