হোম > সারা দেশ > সিলেট

পহেলা বৈশাখে অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান

প্রস্তুতি সভায় সিলেট জেলা প্রশাসক

সিলেট ব্যুরো

বাংলা নববর্ষ উদযাপনে অপ্রীতিকর কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। নিরাপত্তার স্বার্থে প্রয়োজনের বাহিরে অতিরিক্ত সামগ্রী বহন না করার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষ্যে বুধবার সিলেটে এক প্রস্তুতি সভায় এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বাংলা নববর্ষকে যথাযোগ্য মর্যাদা, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করতে সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সকল জাতি গোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

সভায় জেলার সব উপজেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে পহেলা বৈশাখে উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান, হস্ত ও বস্ত্র শিল্প মেলা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ওইদিন সকাল ৯টায় ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক বলেন, বৈশাখী অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা নির্বিঘ্ন করতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক থাকতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সে জন্য নিরাপত্তা বাড়ানো হবে। পাশাপাশি নববর্ষের অনুষ্ঠানের নামে জেলার কোথাও যেন জুয়া বা অশ্লীল কিছু কোনোক্রমেই স্থান না পায় সে বিষয়ে স্থানীয় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক