হোম > সারা দেশ > সিলেট

সাইফুর রহমান ভ্যাট সংযোজন না করলে অর্থনীতি বিপর্যস্ত হতো

সিলেটে মঈন খান

সিলেট ব্যুরো

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেছেন, সিলেটের কৃতি সন্তান বরেণ্য অর্থনীতিবিদ সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান ভ্যাট সংযোজনের কার্যকর উদ্যোগ না নিলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো।

শুক্রবার সিলেট শিল্পকলা একাডেমিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৬তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট সিটির সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী আয়োজিত আলোচনায় মঈন খান বলেন, আমার বাবা সাইফুর রহামনের সহকর্মী ছিলেন, পরে আমিও তার সহকর্মী হই। এটা আমার পরম সৌভাগ্য। তার সাথে কাজ করে অনেক কিছু শিখেছি।

তিনি বলেন, সাইফুর রহমান সর্বশেষ বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা সম্পর্কে খুব ভালো জানতেন। আর তাই তিনি বাংলাদেশের ট্যাক্স ব্যবস্থা সংস্কারের উদ্যোগ নিয়েছিলেন। বিশেষ করে ভ্যাট সংযোজনের মাধ্যমে তিনি সরকারের কোষাগার সমৃদ্ধ করার উদ্যোগ বাস্তবায়ন না করলে আমাদের অর্থনীতি মুখ থুবড়ে পড়তো।

সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীসহ সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে আরিফুল হক চৌধুরীর উদ্যোগে নগরীর বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে বাদ জুম’আ মরহুম সাইফুর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বাঁধে পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখা হয় না: শিশির মনির

হাওরে সম্মিলিত চেষ্টায় বাঁধের ভাঙন নিয়ন্ত্রণে

চা বাগানে নারী শ্রমিকদের নেই পর্যাপ্ত সুযোগ-সুবিধা

হাওরে নেই কোলাহল, নেই প্রাণচাঞ্চল্য

মৌলভীবাজারে বোরো ধান সংগ্রহে জেলা খাদ্য বিভাগের আলোচনা সভা

স্বামীর বিদেশ যাওয়া ঠেকাতে এসপিকে ঘুষ দিতে গিয়ে আটক স্ত্রী

তলিয়ে গেছে ১৬০০ হেক্টর জমির পাকা ধান

ইসলামী ব্যাংকে জমা শাবিপ্রবির ২৫ কোটি টাকা, দিচ্ছে না সুবিধা

মৌলভীবাজার কারাগার পরিদর্শন জেলা প্রশাসকের

এসএমপির ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ২৪ ঘণ্টায় বাতিল