হোম > সারা দেশ > সিলেট

ভারতীয় শর্টগান, গুলি মাদকসহ ১ কোটি ৭০ লাখ টাকার অবৈধ মাল জব্দ

৪৮ বিজিবির বিশেষ অভিযানে

সিলেট ব্যুরো

ছবি: আমার দেশ

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় অবৈধ শটগান, গুলি ও মাদকসহ ১ কোটি ৭০ লাখ টাকা মূল্যের অন্যান্য অবৈধ মালামাল জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সিলেটে বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাজমুল হক, বিজিওএম অখালিয়া সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে বৃহস্পতিবার দুপুরে জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে একটি বিশেষ অপারেশনে সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন প্রতাপপুর বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অপারেশন দল সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় ৩০০ বোতল ভারতীয় মদ এবং ১টি ভারতীয় সিঙ্গেল ব্যারেল শটগান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।

এছাড়াও, বিপুল পরিমাণ ভারতীয় জিরা, গরু, সানগ্লাস, কসমেটিকস, কম্বল, বিড়ি, চকলেট, ফুচকা, এনার্জি ড্রিংক, মশলা বাংলাদেশী হতে পাচারকালে শিং মাছ আটক করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৭০ লাখ টাকা।

বিজিবির অধিনায়ক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে ভারতীয় মদ, সিঙ্গেল ব্যারেল শটগান ও রাউন্ড গুলি এবং অন্যান্য চোরাচালানি মালামাল আটক করতে সক্ষম হয়।

এমএইচ

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক

সিলেটে হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ২১৪

হবিগঞ্জে ডাকবাহী গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষ, চালক-গার্ডসহ নিহত ৩

বহু অপরাধের হোতা ছাত্রলীগ নেতা হাবিব

পাথর কোয়ারি খুললে ফিরবে কর্মসংস্থান

সিলেটে আ.লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

৫৮ লাখ টাকার শিক্ষাবৃত্তি পেলেন চুনারুঘাটের তাসনিম