হোম > সারা দেশ > সিলেট

ভারতকে হারিয়ে নিজ ভিটায় ফুটবলার শমিত সোম

উপজেলা প্রতিনিধি, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের উদীয়মান তারকা শমিত সোম একদিনের জন্য নিজ বাড়ি শ্রীমঙ্গলে এসেছেন। সম্প্রতি ভারতের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত খেলে জাতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শমিত সোম।

বুধবার (১৯ নভেম্বর) সকালে তিনি শ্রীমঙ্গলের উত্তরসুর এলাকায় নিজ বাড়িতে পৌঁছান। ঢাকা থেকে ফ্লাইটে সিলেট এবং সেখান থেকে বাফুফে প্রদত্ত গাড়িতে শ্রীমঙ্গল আসেন তিনি।

উল্লেখ্য, দেশে ফেরার পর প্রতিশ্রুতি দিয়েছিলেন—বাংলাদেশকে জয় উপহার দেবেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করেই এবার পরিবারের সান্নিধ্যে ফিরলেন তিনি।

তার আগমনে এলাকাজুড়ে বইতে থাকে আনন্দের জোয়ার। স্থানীয় মানুষের মাঝে তাকে ঘিরে দেখা যায় উচ্ছ্বাস ও গর্বের অনুভূতি।

বাংলাদেশি–কানাডিয়ান এই ফুটবলারের অসাধারণ নৈপুণ্যে খুশি তার পরিবারের সদস্যরাও। তারা জানান, জাতীয় দলে শমিতের ধারাবাহিক সাফল্য তাদের গর্বকে আরো বাড়িয়ে দিয়েছে।

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১