হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন দ্য পিস প্যালেস লাক্সারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।​ এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের উপপরিচালক শেখ ওয়ালিদ ফয়েজ, সদর থানার অফিসার ইনচার্জ রতন শেখ, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেরগুল আহমেদ, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামস শামিম, সাবেক সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, মাহবুবুর রহমান পীরসহ রিপোর্টার্স ইউনিটির সব সদস্য।

ইফতারের আগমুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি তৌহিদ চৌধুরী প্রদীপ। কোরআন তেলাওয়াত করেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।

সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

ডুবে যাওয়ার দুই দিন পর উদ্ধার গরু ব্যবসায়ীর লাশ

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ‘নো কমপ্রোমাইজ’

হবিগঞ্জে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা প্রদান

লিবিয়ায় মাফিয়াদের হাতে জিম্মি, ইতালিগামী যুবকদের আর্তনাদ

দিনদুপুরে নারীর ব্যাগ ছিনতাই, সিসিটিভিতে শনাক্ত যুবক আটক

নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, ঘাতক গ্রেপ্তার

অপহরণের অভিযোগে ছেলে আটক, বিএনপি থেকে পিতার পদত্যাগ

জ্বালানি তেল মজুদ, ৩ জনকে কারাদণ্ড

দিনে প্রশাসনের লোক দেখানো অভিযান, রাতে টপ সয়েল কাটার হিড়িক