হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জ সীমান্তে সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

ভারত-সুনামগঞ্জ সীমান্ত পথে অবৈধভাবে পাচার হয়ে আসা উন্নতমানের লেহেঙ্গা, শাড়িসহ সাড়ে ৫ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে ২৮ বিজিবি।

সোমবার (৩০) জুন মধ্যরাতে সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তের একটি পরিত্যক্ত গুদামে টাস্কফোর্সের অভিযানে এসব পণ্য জব্দ হয়।

আজ দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান ২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের ৯০ কিলোমিটার সীমান্তে বিজিবি আগের চেয়ে অনেক বেশি তৎপর। এর ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্সের অভিযান চালিয়ে পরিত্যক্ত গুদাম থেকে ভারতীয় উন্নতমানের শাড়ির চালান জব্দ করা হয়। এসব শাড়ির আনুমানিক মূল্য সাড়ে ৫ কোটি টাকা।

গত এক মাসে বিজিবি সাড়ে ১৪ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করতে সক্ষম হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবির টহল ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

টাঙ্গুয়ার হাওরে হাউস-বোটের ইঞ্জিনে পড়ে শিশুর মৃত্যু

বাহুবলে বিদ্যুৎস্পৃষ্টে পিতা-পুত্রের মৃত্যু

সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো বিজিবি

শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান

কালাছড়া বনবিটে বৃক্ষ নিধন, হুমকিতে পরিবেশ

মাধবপুরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় শিশু নিহত

পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে তারেক রহমানই পাবেন

সেই ইউএনও এবার চটলেন আমার দেশ-এর ওপর

সুনামগঞ্জে জমিয়ত মহাসচিবের সঙ্গে নেতাকর্মীদের মতবিনিময়

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত