হোম > সারা দেশ > সিলেট

অবিলম্বে গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে

সিলেটে মাওলানা রেজাউল করীম জালালি

সিলেট ব্যুরো

সদ্যসমাপ্ত গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা জনগণ বরদাস্ত করবে না। দেশবাসী গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন দেখতে অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে। তাই সরকারকে অবিলম্বে গণভোটের রায় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা রেজাউল করীম জালালি।

বৃহস্পতিবার (৫ মার্চ) সিলেট নগরীর তালতলায় বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে তাক্বওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন পবিত্র মাহে রামাজান কুরআন নাজিলের মাস। আল কুরআন নাজিলের মাসে আমাদেরকে কুরআনের সাথে সম্পৃক্ত থেকে দুনিয়া আখেরাতের সফলতা অর্জন করতে হবে।

সিলেট জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর সাবেক সংসদ সদস্য মাওলানা এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী। কেন্দ্রীয় সম্পাদক মাওলানা ছামিউর রহমান মুসা, যুক্তরাজ্য শাখা সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ জাহাঙ্গীর খাঁন ও সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম।

অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ১১ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরের সাবেক সভাপতি মাওলানা গাজী রহমাতুল্লাহ, সিলেট জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম হাজিপুরি, সহ-সভাপতি মাওলানা আব্দুল খালিক, ক্বারী উবায়দুর রহমান, ক্বারি জুনায়েদ আহমেদ, মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা ছানা উল্লাহ, মাহবুবুর রহমান সভাপতি লেবার পার্টি সিলেট মহানগর, ইসলামী আন্দোলন সিলেট জেলা শাখা সভাপতি মুফতি সাঈদ আহমদ,জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিঠন, সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি বিশিষ্ট লেখক ও সাংবাদিক ফয়সল আলম, জেলা সহ সাধারণ সম্পাদক যথাক্রমে মাওলানা মুতাসিম বিল্লাহ জালালি, মাওলানা আছাদুজ্জামান আছাদ ও মুফতি সৈয়দ নাসির উদ্দিন, জেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আফতাব উদ্দিন নোমানী, জেলা প্রচার সম্পাদক মাওলানা শহীদুর রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট মহানগর সভাপতি নূরে আলম সিদ্দিকীসহ প্রমুখ।

আরিফ, বাবর, গউছ বেকসুর খালাস, একজনের মৃত্যুদণ্ড

ডিসি সরোয়ার মানুষের চোখ খুলে দিয়ে গেছেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী

কুলাউড়া আসছেন এনসিপির সমন্বয়ক সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারী

বিজিবির অভিযানে বিদেশি পিস্তলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

মাধবপুরে ৫৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সুনামগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

শায়েস্তাগঞ্জে পিকআপ-ট্রাকের সংঘর্ষে চালক নিহত

সিলেট সীমান্তে বাংলাদেশি কৃষকের লাশ উদ্ধার

লন্ডনে বিবিসিসিআইয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সিলেটের মহিব চৌধুরী

শ্রীমঙ্গলে হিমাগার না থাকায় ক্ষতির মুখে আনারসচাষিরা