হোম > সারা দেশ > সিলেট

ধর্মপাশায় অবৈধ মাটি উত্তোলন, এক লাখ টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, ধর্মপাশা (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের ধর্মপাশায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে জাকিরুল ইসলাম টিটু (৩৫) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার উপজেলার পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ।

দণ্ডপ্রাপ্ত জাকিরুল ইসলাম টিটু নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বাবুল মিয়ার ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, জেলা প্রশাসনের অনুমতি ব্যতিরেকে পাইকুরাটি ইউনিয়নের মাসকান্দা এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ বলেন, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

কুলাউড়ায় সন্তানসহ নিখোঁজ প্রবাসীর স্ত্রী

নবীগঞ্জে ৫৮ কেজি গাজাঁসহ আটক ২

সিলেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, আটক ৪

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

সুনামগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

বাহুবলে দুই দফা সংঘর্ষে নিহত ২, গ্রেপ্তার এড়াতে পুরুষশূন্য চার গ্রাম

হাওরে শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে পারাপার

মাদক নির্মূলে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: ফয়সল এমপি

আগামীকাল চায়ের দেশে যাচ্ছেন প্রধানমন্ত্রী

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১