হোম > সারা দেশ > সিলেট

সিলেটের যেসব এলাকায় দিনে পাঁচ ঘণ্টা করে বিদ্যুৎ থাকবে না

সিলেট ব্যুরো

সিলেটে বিদ্যুৎ লাইনের মেরামত ও সংরক্ষণের কাজ যেন শেষ হতে চাইছে না। প্রায় প্রতি সপ্তাহে মেরামত ও সংরক্ষণের নামে দিনের পর দিন বিদ্যুৎবিহীন থাকতে হচ্ছে নগরবাসীকে। ফলে চরম ভোগান্তিতে পড়ছেন নগরবাসী। গত রোববারও সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ এলাকা সকাল থেকে রাত ৮টা পর্যন্ত বিদ্যুৎবিহীন ছিল।

এবার মেরামত ও সংরক্ষণ কাজের নামে নগরীর ও শহরতলীর ৩৮টি এলাকায় টানা পাঁচদিন প্রায় পাঁচ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে নোটিস দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-১-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আরাফাত।

এতে জানানো হয়, সাবস্টেশন প্রকল্পের ঠিকাদার কর্তৃক জরুরি কাজ সম্পাদনের জন্য ও বার্ষিক জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সিলেটের লাক্কাতুরায় ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১ কেভি কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এক্সপ্রেস, ধোপাগুল, বনশ্রী, বড় বাজার, লাক্কাতুরা স্টেডিয়াম ফিডারসমূহের অধীন লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীচড়া, বাঁশবাড়ী গলির মুখ, বাদামবাগিচা, আঙ্গুরমিয়ার গলির মুখ, রুপসা আ/এ, খাসদবীর প্রাইমারি স্কুল, ইসরাইল মিয়া গলি, দারুস সালাম মাদরাসা রোড, বড়বাজার, আবাদানি, বড়শালা বাজার মসজিদের পাশে আংশিক, পর্যটন, ফরিদাবাদ, সিলভার সিটি, কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান, ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর ঘাট ও এর আশপাশের এলাকাসমূহে বৃহস্পতিবার থেকে আগামী সোমবার পর্যন্ত সকাল সাড়ে পাঁচটা থেকে সকাল ১০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সীমান্ত নিরাপত্তায় সিলেটে বিজিবি সাথে আনসার-ভিডিপি মোতায়েন

মৌলভীবাজারে ভুয়া এএসপি পরিচয়ে প্রতারক গ্রেপ্তার

সুনামগঞ্জ মেডিকেল কলেজে ৬ দফা দাবিতে বিক্ষোভ

সিলেটে হামে আরো এক শিশুর মৃত্যু

ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

হাওরাঞ্চলের মাহবুব কেন্দ্রীয় যুবদলের সহসাধারণ সম্পাদক

কুলাউড়ায় প্রবাসী নেতা যুবদলের সহসভাপতি হওয়ায় আনন্দ উল্লাস

শায়েস্তাগঞ্জে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনায় যোগ দিলেন ব্রাজিল সমর্থক