হোম > সারা দেশ > সিলেট

জামিন পেলেন বৈষম্যবিরোধী নেতা মাহদী

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত।রোববার কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে তাকে আদালতে নিয়ে যাওয়া হয়। এর আগে পুলিশের সরকারি কাজে বাধা এবং হুমকির দায়ে তিনি গ্রেপ্তার হন।

স্থানীয় সূত্রে জানা যায়, মাহদীর পক্ষে জামিন আবেদন করেন অ্যাডভোকেট এমএ মজিদ, অ্যাডভোকেট আব্দুল মালেক। রোববার সকালে এজলাসে আসেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান। আদালত জামিন আবেদন শুনানি শেষে দুজন জামিনদার ও ২০০ টাকার বন্ডে মাহদী হাসানকে জামিন দেন।

এর আগে গত ২ জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানার পুলিশ নাজমুল হাসান নয়ন নামে এক ছাত্রকে আটক করে। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী ছিলেন। তাকে ছাড়িয়ে আনতে থানায় যান মাহদী হাসান।

এ সময় মাহদীর কিছু বক্তব্যে পুলিশ ক্ষুব্ধ হয়। ৩ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাত্র নেতাকে আটকের পরে হবিগঞ্জ, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়।

উল্লেখ্য, মাহদীকে পুলিশের সরকারি কাজে বাধা এবং হুমকির অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছিল।

বাহুবলে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে নিহত ১

ট্রাফিক সপ্তাহে সিলেটে জরিমানায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড়

নদী বাঁচলে বাঁচবে জীবন-জীবিকা ও অর্থনীতি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

চাহিদা বেড়েছে সারা দেশে ফেঞ্চুগঞ্জের আনারসের

সুনামগঞ্জে সাড়া ফেলছে আর্জেন্টিনার ২০০ ফুটের পতাকা

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মসজিদে বয়ান নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

আর্জেন্টিনার সমর্থনে ওসমানী মেডিকেল শিক্ষার্থীদের শোভাযাত্রা

বিএসএফের গুলিতে নিহত মুজিবের লাশ ফেরত দিল ভারত

গুজব ছড়াবেন না, সত্য তুলে ধরুনঃ এমপি কামরুল