হোম > সারা দেশ > সিলেট

সিলেটে ইমাম-মুয়াজ্জিনদের ৩২ লাখ টাকা সম্মানি প্রদান

সিলেট ব্যুরো

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক খান মো. রেজা-উন-নবী বলেছেন, আমাদের মসজিদগুলো মানুষ গড়ার প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।

পবিত্র রমজান উপলক্ষে বুধবার সকালে শারদা স্মৃতি ভবনে সিলেট নগরীর ৪২টি ওয়ার্ডের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মসজিদ হলো প্রান্তিকতম একটি প্রতিষ্ঠান। যেখানে মানুষকে পরিশুদ্ধির জন্য, মানুষের কাছে ইসলামকে পৌঁছে দেয়ার জন্য, এবং সমাজের অসঙ্গতি দূর করে মানুষকে শুদ্ধ করার জন্য কাজ করা হয়। সত্যিকারের আদর্শ সমাজ গঠনে ইমামসহ যারা রয়েছেন তাদের অনেক অবদান রয়েছে।

অনুষ্ঠানে ৪২টি ওয়ার্ডের ৬৩৮টি মসজিদের ৭৩৩ জন ইমামের প্রত্যেককে ২ হাজার টাকা করে মোট ১৫ লাখ ৪৬ হাজার টাকা এবং ১০৮৯ জন মুয়াজ্জিনকে দেড় হাজার টাকা করে মোট ১৬ লাখ ৪৭ হাজার টাকা সম্মানি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. মনছুফসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক