হোম > সারা দেশ > সিলেট

সিলেট প্রেসক্লাবের ইফতার মাহফিলে মন্ত্রী, এমপি ও বিরোধী দলীয় নেতা

সিলেট ব্যুরো

ইফতার মাহফিলকে ঘিরে সকল শ্রেণিপেশার নেতত্বস্থানীয় প্রতিনিধিদের মিলন মেলায় রূপ নিয়েছিলো সিলেট প্রেসক্লাব প্রাঙ্গণ। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাহফিলে অংশ নেন। প্রেসক্লাব ভবনে আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর।

মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন- প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান, সিলেট সিটি কর্পোশেনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মো. আবুল হাসান।

অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী সিলেটের বেশ কিছু সমস্যার কথা স্বীকার করে বলেন, সেই সমস্যাগুলো সম্মিলিত প্রচেষ্টায় সমাধানের পথে এগিয়ে নেওয়া হচ্ছে। ঢাকা-সিলেট মহাসড়কের কাজ শুরুর পথে যে ভূমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা ছিল, জেলা প্রশাসকের সাথে আলোচনার মাধ্যমে তার সমাধান হয়েছে। খুব শিগগিরই এই প্রকল্পের কাজ দৃশ্যমান হবে।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে টেকসই উন্নয়নের জন্য রাজনৈতিক সংঘাত পরিহার করে সমঝোতা ও সহাবস্থানের সংস্কৃতি গড়ে তোলা জরুরি। নির্বাচনে আমাদের প্রত্যাশা অনেক ছিল কিন্তু ফলাফল কাঙ্ক্ষিত হয়নি। তা সত্ত্বেও আমরা অতীতের মতো ঢালাওভাবে প্রত্যাখ্যান বা সংঘাতের পথে হাঁটিনি। আমরা চাই দেশে একটি ইতিবাচক রাজনৈতিক ধারা তৈরি হোক।

সরকারের উদ্দেশে তিনি বলেন, বিরোধীদের ওপর দমন-পীড়ন চালিয়ে কোনো সমাধান আসবে না। বিরোধী দলকে ইতিবাচক রাজনীতি করার সুযোগ দেওয়া সরকারের দায়িত্ব।

সিলেট সিটি কর্পোশেনের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সমাজ প্রগতিতে সাংবাদিকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। সিলেট প্রেসক্লাবের সাথে নিজের সৌহার্দপূর্ণ সম্পর্কের বিষয়ে আলোকপাত করেন তিনি। সিসিকের প্রশাসকের দায়িত্ব নেয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, দায়িত্ব পালনে সাংবাদিকসহ সব মহলের সহযোগিতা চাই। সবার প্রচেষ্টায় আমরা ক্লিন সিটি, গ্রিণ সিটি গড়তে চাই।

সংদ সদস্য এমরান আহমদ চৌধুরী বলেন, আমরা চাই সিলেট-ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও অতি তাড়াতাড়ি যতটুকু উন্নয়ন হবে। আমরা চাই বিমানের ভাড়া যতটুকু পর্যন্ত কমিয়ে আনা যায় সেভাবে আনা হোক। ম্যানচেস্টার ফ্লাইট অবশ্যই বন্ধ হবে না বরং আমরা চাই সিলেট-বার্মিংহামের ফ্লাইটটি চালু করা হোক। সিলেটের উন্নয়নের জন্য মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মন্ত্রী খন্দকার মুক্তাদির সঠিক পদক্ষেপ নিবেন। আমরা তথা সিলেটবাসী আপনাদের সঙ্গে থাকবে।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওকাব-এর সাবেক প্রেসিডেন্ট এম মোখলেসুর রহমান চৌধুরী, কমনওয়েলথ জার্নালিস্ট এসোসিয়েশনের বাংলাদেশ চ্যাপ্টারের সভাপতি পারভিন এফ চৌধুরী, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক মো: আব্দুর রকিব, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, সিলেটে নিযুক্ত সহকারী ভারতীয় হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ রায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডা. জিয়াউর রহমান চৌধুরী, সিলেট পুলিশ সুপার কাজী আখতারুল আলম, সেন্টার ফর এনআরবির চেয়ারপার্সন এমএস সেকিল চৌধুরী, জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ ইমদাদ হোসেন চৌধুরী, জেলা বারের সাবেক সভাপতি ও প্রেসক্লাবের আইন উপদেষ্টা এমাদ উল্যাহ শহিদুল ইসলাম, শাবিপ্রবির অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহ, ডিজিএফআইর ডেপুটি পরিচালক আবু সাদাত মো. সায়েম, সিলেট চেম্বারের সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদ, যমুনা অয়েল কোম্পানির পরিচালক সালেহ আহমদ খসরু, সরকারি কলেজ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যাপক ফরিদ আহমদ, ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।

হবিগঞ্জে একসঙ্গে ৬ হাজার রোজাদারের ইফতার

আধিপত্যের বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩০

সরকারি প্রটোকলের গাড়ি ব্যবহার করলেন না জামায়াত আমির

হারিয়ে যাচ্ছে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাতৃভাষা

যেখানেই যাচ্ছি লোকে বলে ‘আপনারা হারেননি, হারিয়ে দেওয়া হয়েছে’

হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা

প্রধানমন্ত্রীর নির্দেশে হাওরের বেড়িবাঁধ দেখতে এসেছি: পানিসম্পদ মন্ত্রী

সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট বাতিল হয়নি: প্রবাসীকল্যাণ মন্ত্রী

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে আসেনি

পুর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে টেটাবিদ্ধ দুই, আটক ১