হোম > সারা দেশ > সিলেট

সুনামগঞ্জে অর্ধকোটি টাকার ভারতীয় ওষুধ উদ্ধার

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় ওষুধ উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার সকালে সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের চিনাউড়া এলাকায় অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, শুল্ক ফাঁকি দিয়ে চিনাউড়া এলাকা সীমান্তে ভারতীয় ওষুধ নিয়ে আসেন চোরাকারবারিরা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ হাজার ১৬০ পিস ওষুধ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা।

তিনি আরও বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ওষুধ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

কমলগঞ্জে সেতুর কাজ বন্ধ দুর্ভোগে ২৫ গ্রামের মানুষ

ব্রাজিলের খেলা দেখতে না পেরে বিদুৎ অফিসে হামলা

সুনামগঞ্জে কৃষকের মাঝে জিংকসমৃদ্ধ ধানের বীজ বিতরণ

মাধবপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম শুরু

কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ প্রবাসীর দাফন সম্পন্ন

সুনামগঞ্জ মেডিকেল কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

মানবসেবায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে

জমিয়ত নেতা হাফিজ নাঈমের মুক্তির দাবিতে সিলেটে মানববন্ধন

৪ কোটি টাকার প্রকল্পে অনিয়ম, এলাকাবাসীর বাধায় কাজ বন্ধ

সুনামগঞ্জ পৌরসভার ৫৪ কোটি টাকার বাজেট ঘোষণা