হোম > সারা দেশ > সিলেট

রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছেঃ প্রবাসীকল্যাণ মন্ত্রী

সিলেট ব্যুরো

প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। এই অর্থায়নের মাধ্যমে দেশে বিপুল বিনিয়োগ হচ্ছে। এসব বিনিয়োগের ফলে বিভিন্ন শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠছে। যা বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রবাসীদের বিনিয়োগের সম্ভাবনাকে আরো কার্যকরভাবে কাজে লাগাতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশমুখী উদ্যোগ গ্রহণ করতে হবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় সিলেট নগরীর খাসদবির পয়েন্টে নবপ্রতিষ্ঠিত ‘সিলেট হলি ডে হোম’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসীদের বিনিয়োগ শুধু জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করছে না বরং স্থানীয় পর্যায়ে নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে। প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ও ‘সিলেট হলি ডে হোম’র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহ মুনিম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সিলেট বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন অঞ্চল। সবুজ প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে ‘সিলেট হলি ডে হোম’ হবে ভ্রমণপিপাসুদের নতুন ঠিকানা। আমরা চাই সিলেটের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরতে, যাতে প্রবাসী বাংলাদেশি ও নতুন প্রজন্ম দেশে ভ্রমণ ও বিনিয়োগে আরও বেশি আগ্রহী হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা শাহ আব্দুল খালিশ মিনার, সিলেট প্রেসক্লাবের সভাপতি মুকতাবিস উন-নূর, সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি ফারুক আহমদ মিসবা, সিলেট বিভাগ গণদাবি পরিষদের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক এম. শফিকুর রহমান, প্রবাসী নেতা এনাম উদ্দিন হারুন, সমাজসেবক এম. এ. মতিন, মো. ইউসুফ সেলু, কাপ্তান মিয়া, হুমায়ুন আহমদ মাসুক, আব্দুস সামাদ, দেলোয়ার হোসেন খান, ইদ্রিস আলী, কাজী এ.এফ.এম. আব্দুল কাইয়ুম, আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, আমিন পারভেজ, পাপ্পু আহমদ, আমিন তাহমিদ, সুইট আহমদ, বেলাল উদ্দিন, কয়েস আহমদ সাগর, দেলওয়ার আহমদ, অ্যাডভোকেট আখতার হোসেন, সাজিদ আহমদ চৌধুরী, অ্যাডভোকেট লিয়ন, শফিকুর ইসলাম, সাইদুর রহমান উজ্জ্বল, ব্যাংকার শাহ ফাহাদ ইবনে আজিজ সানী, মোহাম্মদ শাহীন মিয়া, পিনাকী রায়, সাংবাদিক মঈন উদ্দিন মঞ্জু, জাবেদ আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেডএম

শাহজালাল (রহ.) মাজারের ডেগ সিলগালা, বসল প্রশাসনের দানবাক্স

বাহুবলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ফেঞ্চুগঞ্জে বজ্রপাতে তিন জেলের মৃত্যু

শ্রীমঙ্গলে শুরু হচ্ছে ‘হারমোনি ফেস্টিভ্যাল’

মধ্যনগরে ইউনিয়ন পরিষদের দায়িত্বে ফিরলেন দুই চেয়ারম্যান

মাধবপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টাকালে তিনজন আটক

শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সোহেল, সম্পাদক হোসাইন

জকিগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যার পর লাশ গুমের অভিযোগ

বড়লেখা সীমান্তে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক আটক

জোর করে চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে চান স্বেচ্ছাসেবক লীগ নেতা!