হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে ৩০ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধ পথে আসা বিপুল পরিমাণ লজেন্স ও বিভিন্ন জাতের কসমেটিক সামগ্রী জব্দ করেছে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ভারতীয় পণ্য নিয়ে আসে মৌলভীবাজার শহরের একটি কুরিয়ার সার্ভিসে বুকিং দেওয়ার জন্য। পুলিশ পিকআপ ভ্যানে থাকা মুরগির খাঁচার নিচ থেকে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের লজেন্স, বিভিন্ন জাতের কসমেটিক উদ্ধার করে।

এ ঘটনায় গাড়িচালককে আটক করা হয়। শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আনার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

এক মাসের বিদ্যুৎ বিল আড়াই কোটি টাকা, এলাকায় চাঞ্চল্য

শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের নতুন জেলা প্রশাসক রেজা হাসান

পেইজে মাঠকর্মীর চাকরি স্থায়ী হয় না ১০ মাসেও

টানা ষষ্ঠ দিনের মতো একাডেমিক ভবনে তালা

শ্রীমঙ্গলে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন আগামীকাল

কোম্পানীগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি জিরা-মেহেদীসহ আটক ১

হবিগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে এনটিসি পরিচালকের মতবিনিময়

মাধবপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ঠেকাল বিজিবি

সুনামগঞ্জে মেডিকেল কলেজে হাসপাতাল চালুর দাবিতে মহাসড়ক অবরোধ