হোম > সারা দেশ > সিলেট

ফেসবুকে লেখালেখি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২১

উপজেলা প্রতিনিধি, দিরাই (সুনামগঞ্জ)

সুনামগঞ্জের দিরাইয়ে ফেসবুকে লেখালেখি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাড়ল ইউনিয়নের সরালিতোপা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে সরালিতোপা গ্রামের আব্দুল আলীর সঙ্গে সুরুজ মিয়ার বিরোধ চলছিল। মাস কয়েক আগে সুরুজের পক্ষের এক প্রবাসী নারীকে নিয়ে ফেসবুকে লেখালেখি করেন আলীর পক্ষের লোকজন। এ নিয়ে চরম উত্তেজনা দেখা দিলে গ্রামবাসীর অনুরোধে শান্ত থাকে দুই পক্ষ। কিন্তু সেই জের ধরে আজ সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।

দিরাই থানার ওসি আবদুর রাজ্জাক বলেন, ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সিলেটে গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে আগুন

সুনামগঞ্জে সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ ১০ হাজার টাকার অবৈধ মালামাল জব্দ

আগাম পানি শুকিয়ে বিপাকে হাওরের কৃষক

এ দেশে আর ফ্যাসিবাদী শক্তির উত্থান হতে দেওয়া হবে না

হবিগঞ্জে বৈষম্যবিরোধী নেতার বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শ্রীমঙ্গলে ২৮ বালুমহালের ২৬টিই ইজারাবিহীন, অভিযানেও বন্ধ হচ্ছে না উত্তোলন

সরকারি উন্নয়নকাজের গুণগত মানে কোনো আপস নয়: সিলেটে শিল্পমন্ত্রী

মধ্যনগর-কলমাকান্দা সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

বিদেশি প্রেসক্রিপশনে দেশ চলবে না - হামিদুর রহমান আজাদ

সিলেট সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে টহল জোরদার, অস্ত্রসহ ২ ভারতীয় আটক